Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর জুরাইনে বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৪:৪৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর জুরাইন বউবাজার এলাকায় বিদ্যুতায়িত হয়ে হৃদয় হোসেন (৩০) নামে এক শ্রমিক মারা গেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ওই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হৃদয় চাঁদপুর জেলার হাইমচড় উপজেলার উত্তর চড়ভাঙ্গার আমানউল্লাহ জমদ্দারের ছেলে। জুরাইন বউ বাজার বাগিচা ১ নম্বর গেইট এলাকায় ভাড়া বাসায় থকত।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আজগর আলী জানান, হৃদয় দিনমজুরের কাজ করতেন। রাতে সাড়ে ১১টার দিকে বাসার সামনে গলিতে যান হৃদয়। সেখানে বৃষ্টির পানি জমে ছিল। এক পর্যায়ে পানির ভিতর থাকা বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুতায়িত হন হৃদয়। দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

বিজ্ঞাপন

আজগর আলী জানান, ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানিতে বিদ্যুতের খুঁটি বিদ্যুতায়িত ছিল। সেখানে হাত দেওয়ার কারণে বিদ্যুতায়িত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর