Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর নিউমার্কেটে টিটন হত্যার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন (৫১) হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব।

তিনি জানান, মামলায় ৮ থেকে ৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। খুব কাছ থেকে করা গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

বিজ্ঞাপন

নিহত ৫১ বছর বয়সী টিটনের নাম ২০০১ সালে তৎকালীন সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। দীর্ঘ কারাভোগের পর গত আগস্ট মাসে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

 

বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর