Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশ সার্জেন্ট প্রশিক্ষণার্থীদের নিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ২০:৫০

ঢাকা: পুলিশ সার্জেন্ট প্রশিক্ষণার্থীদের নিয়ে ‘আমরা পুলিশ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে রাষ্ট্রীয় স্বার্থকে ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায়  ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এর ট্রেনিং শাখার উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন ও মূল বক্তব্য দেন প্রশিক্ষণ প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম। তিনি তার বক্তব্যে ‘সবার আগে বাংলাদেশ’ ধারণার মূল বিষয়গুলো তুলে ধরে বলেন, জাতীয়তাবোধ, দেশপ্রেম, ঐক্য এবং জনগণের কল্যাণে কাজ করাই এ নীতির প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি বাংলাদেশি, আমার কাছে দেশের স্বার্থ সবার আগে”-এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’-এই দর্শনকে ধারণ করে পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান তিনি।

সেমিনারে আরও বলা হয়, আধুনিক বাংলাদেশ গঠনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ। বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও মুক্তবাজার অর্থনীতির ভিত্তি স্থাপনে তার অবদান তুলে ধরা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনে আরও সচেতন হবেন এবং জনসেবায় নিজেদের সম্পৃক্ততা বাড়াবেন।

সেমিনারে টিডিএস’র কর্মকর্তারা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর