Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ টুকরো মরদেহ উদ্ধারের পর মিলল বিচ্ছিন্ন মাথা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৪:০১

মুগদা থানা।

ঢাকা: ঢাকার মুগদা থেকে সাত টুকরো মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা পর পূর্ব মানিকনগর এলাকা থেকে একটি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এটি আগের উদ্ধার হওয়া মরদেহেরই অংশ।

রোববার (১৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মুগদা পূর্ব মানিকনগর পাকা রাস্তার মাথার একটি গলি থেকে মাথাটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এর আগে, রোববার দুপুরে মুগদার মান্ডা ১ম গলির একটি বাড়ির বেজমেন্ট থেকে সাত টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তখন মরদেহের মাথা পাওয়া যায়নি।

সুরতহাল প্রতিবেদনে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বলেন, ‘রোববার দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে পূর্ব মানিকনগর পাকা রাস্তার মাথায় ৭৭ ও ৭৭/এ নম্বর দুটি বাড়ির মাঝের গলি থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়েছে। একটি কালো পলিথিনে মোড়ানো ছিল সেটি। ধারণা করা হচ্ছে, রোববার উদ্ধার হওয়া মরদেহেরই বিচ্ছিন্ন মাথা এটি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

বিজ্ঞাপন

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, ‘মান্ডা ১ম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে মরদেহের সাতটি খণ্ড উদ্ধার করা হয়। তবে সেখানে তার মাথা পাওয়া যায়নি। দেহটি পঁচা-গলা অবস্থায় রয়েছে। মরদেহের বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এটি পুরুষের লাশ।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৬-৭ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরো টুকরো করে পলিথিনে ভরে এরপর ওই বাড়িটির বেজেমেন্টে ফেলে রেখে হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে।’

সারাবাংলা /এসএসআর/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর