Friday 12 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধের মধ্যে ১ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৫:১৯

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের মদনপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন দগ্ধের ঘটনায় সুলতানা আক্তার (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, সুলতানার শরীরের ৯০শতাংস দগ্ধ হয়েছিল।

বর্তমানে মান্নান ৩০ শতাংশ, সিয়াম ৭৭, মিমি ৪১ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। হযরত আলীর ৮ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর ছোটবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী গার্মেন্টস কর্মী সুলতানা আক্তার (৪২), ছেলে কলেজ শিক্ষার্থী সিয়াম (১৯) ও মেয়ে স্কুল শিক্ষার্থী মিমি (৯) এবং পথচারী শিশু হযরত আলী (৮)।

বিজ্ঞাপন

দগ্ধ ও তাদের স্বজনরা জানান, মদনপুরে একতলা বাড়িটিতে ভাড়া থাকে ওই পরিবার। তাদের বাসার গ্যাসের চুলার লাইন লিকেজ থাকায় বাসার ভাড়াটিয়া আলী আহমদ মান্নান নিজেই আজ সেটি মেরামত করেন। এরপর তার স্ত্রী সুলতানা আক্তার চুলায় রান্না বসান। এর কিছুক্ষণ পর সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে মান্নান-সুলতানা দম্পতি ও তাদের দুই সন্তান সিয়াম, মিমি এবং পথচারী শিশু হযরত আলী দগ্ধ হয়। উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

শোবিজেও এখন ফুটবল দাপট
১২ জুন ২০২৬ ১৬:০৪

আরো

সম্পর্কিত খবর