Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিয়েবহির্ভূত সম্পর্ক, প্রেমিকার ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ২২:৩০

বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মহাখালীতে বিয়েবহির্ভূত সম্পর্কের প্রেমিকার ছুরিকাঘাতে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া (৩০) খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বিউটি আক্তারকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে বনানী মহাখালী টিভি গেট এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। তখন গুরুতর অবস্থায় বাড়িটির মালিক মো. সুমন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মামুন মিয়ার মৃত্যু হয়।

মো. সুমন জানান, দুপুরে তৃতীয় তলায় চিৎকার শুনে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই যুবক। তার পেটে দু’টি ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কাটা। তখন তিনি দ্রুত তাকে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মামুনের চাচা মোকসেদ আলী ভুইয়া। তিনি জানান, মোবাইল ফোনে জানতে পারেন মামুন ঢাকা মেডিকেলে আছেন। এর পর তিনি হাসপাতালে এসে তার মরদহে দেখতে পান। তবে কী ঘটনা ঘটেছে তার কিছুই জানেন না তিনি।

তিনি আরও জানান, মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। তার বাবার নাম বাবুল হোসেন। মামুনের স্ত্রী শাহিনা আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা। তিনি গ্রামে থাকেন। চলতি মাসের ১ তারিখে মামুন উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা রেলওয়েতে যোগ দেন। তবে তিনি ঢাকায় থাকতেন না।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার পরিদর্শক (অপারেশন) একেএম মঈন উদ্দিন জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে বিউটি আক্তার (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। তার শ্বশুর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তারা পূর্ব পরিচিত। তারও স্বামী-সন্তান রয়েছে।

তিনি আরও জানান, তাদের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। ওই বাসাটি বিউটি আক্তার গতকাল ভাড়া নেয়। মামুন আাজ সকালেই সেই বাসায় গিয়েছিল। বিয়েবহির্ভূত প্রেমের জেরেই ওই নারী তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের কয়েক জায়গায় আঘাত করে এবং পুরুষাঙ্গ কেটে দেয়।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৭

আরো

সম্পর্কিত খবর