Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১২:১৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলাও দায়ের করা হয়েছে।

রোববার (১২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩১ জন, উত্তরা বিভাগ ৩৯ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেন্সিডিল, ১৭.৫ লিটার দেশি মদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, ৮টি মোবাইল, একটি লোহার হাতুড়ি, ২টি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি ও নগদ ৩ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর