ঢাকা: রাজধানীর হাইকোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।