ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আকতার হোসেন বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৩৫ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৪ জন, তেজগাঁও বিভাগ ৬১ জন, মিরপুর বিভাগ ৮১ জন, গুলশান বিভাগ ২৫ জন, উত্তরা বিভাগ ৪৮ জন ও গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড রিভলভারের গুলি, ২১৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪ টি মোবাইলফোন, ৯ টি মোবাইল ট্যাব, ৬ টি ট্রাঙ্ক, ৯৫৭০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।