Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটি খননের সময় ধস, ২ শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১১:৪২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৩:২৭

চট্টগ্রাম: চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মাটি খননের সময় মাটি ধসের দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাকিব ও তুষার, তাদের বাড়ি দিনাজপুর জেলায়।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, বৃহস্পতিবার ভোরে চীনা হাইড্রো কোম্পানির কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, খননকাজ চলার সময় হঠাৎ মাটি ধসে পড়ে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএন/ইআ