Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নারী নিহত, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ১৯:৫৬

দুর্ঘটনার পরের চিত্র।

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক নারী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে পটিয়া পৌর সদরের বাহুলী শ্রীমাই ব্রীজ এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর নাহার (৫৫) কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। আহত রাশেদা বেগম (৬৫) একই এলাকার বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর নাহার ও রাশেদা বেগম বাহুলী এলাকার একটি খেতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। দুপুরে খাবার খেতে যাওয়ার জন্য রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা দু’জনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই নূর নাহারের মৃত্যু হয়। আহত রাশেদাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা বলেন, ‘রাশেদা বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথার বামপাশে গভীর আঘাত লেগেছে এবং রক্ত জমাট বেঁধেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে মনে হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর