Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রামে মাথায় ইট দিয়ে আঘাত করে নারীকে খুন

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ২১:০১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাথায় ইট দিয়ে আঘাত করে এক নারীকে খুন করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রিপু আক্তার (৩০) বাঁশখালী পৌরসভার লস্কর পাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপু আক্তার গত মঙ্গলবার কাথরিয়ায় তার বাবার বাড়িতে বেড়াতে যান। আজ দুপুরে তার বাবার পরিবারের সদস্যদের সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশি ফরিদ আহমদের পরিবারের সদস্যদের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশিদের ইটের আঘাতে রিপু গুরুতর আহত হয়ে পড়ে যান।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুই পরিবারের মধ্যে ঝগড়ার জেরে ইটের আঘাতে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর