Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সমুদ্রপথে সিমেন্ট পাচারের চেষ্টা, আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের পথে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারের অভিযোগে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌকাটি থেকে ৭৪০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে সেন্ট মার্টিন দ্বীপ ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। টহলরত নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ সেন্ট মার্টিন বাতিঘর থেকে প্রায় ৩১ মাইল দূরে একটি সন্দেহজনক নৌকা দেখতে পায়। থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি রুনা আক্তার’ নামের নৌকাটি আটক করা হয়। তল্লাশি করে নৌকা থেকে ৭৪০ বস্তা ‘ডায়মন্ড’ ব্র্যান্ডের সিমেন্ট জব্দ করা হয়। এ সময় নৌকায় থাকা ১১ জনকেও আটক করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানান, সোমবারে (১৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে নৌকাটি সন্দ্বীপ চ্যানেলের জোড়াবয়া এলাকা থেকে সিমেন্টের বস্তা নিয়ে অধিক মুনাফার আশায় মিয়ানমারের সীতা এলাকায় পাচারের উদ্দেশ্যে রওনা হয়।

নৌবাহিনী জানায়, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা সিমেন্ট ও আটককৃত ব্যক্তিদেরকে নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী আরও জানায়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস, মাদক ও চোরাচালান প্রতিরোধেও অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো