Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাতকের পুরান নোয়াপুর গ্রামের মসজিদে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফজল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাতকের ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াপুর গ্রামের মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে মাসুক মিয়া ও ফজল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এরপর, শনিবার দুপুরে মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দুইজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় এবং এর সূত্র ধরে উভয়ের পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় হত্যার শিকার হন ফজল মিয়া।

বিজ্ঞাপন

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মসজিদের হিসাবকে কেন্দ্র করেই ফজল মিয়া নিহত হয়েছেন। তবে বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সারাবাংলা/এআর