Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাবাগানে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৮:১৩

ঢাকা: রাজধানীর গ্রীন রোডে একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে কলাবাগান গ্রীন রোডে হোটেল রুপসা ইন্টারন্যাশনাল থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তানিয়া নবী বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর বোয়ালীচর গ্রামে। সে ওই এলাকার নুর নবীর মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক। তিনি জানান, ওই তরুণী গত ১৯ এপ্রিল রাতে রুপসা হোটেলের ৪১৮ নম্বর রুমে ভাড়া উঠেছিলেন। তখন হোটেল কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন, আইইএলটিএস পরিক্ষা দিতে তিনি গ্রাম থেকে ঢাকায় এসেছেন। তার বাবা-মা তেজগাঁও এলাকায় থাকে। তবে তাদের সঙ্গে যোগাযোগ নাই। ওই তরুণীর স্বামী সাগর কুমিল্লায় থাকে। তাকে খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওসি জানান, হোটেল থেকে বের হতেন না ওই তরুণী। সবসময় দরজা জানালা আটকিয়ে রাখতেন। হোটেল ভাড়াও ঠিকমত দিতেন না। বৃহস্পতিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ হোটেল ভাড়ার জন্য ডাকতে গেলে দরজায় নক করে কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখতে পান, বাথরুমের প্যানের ওপর মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। তখন হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন।

ওসি আরও জানান, হোটেলের ওই রুমটি থেকে ঘুমের ঔষধসহ বেশ কিছু ঔষধপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অসুস্থ্যতার কারণে তার মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর