Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ১৮ দিনের ছুটিতে চবি

চবি করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ২০:৩৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রাম ব্যুরো: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ৮ মার্চ (রোববার) থেকে ২৫ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

সোমবার (২ মার্চ) ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, শব-ই-ক্বদর এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘পবিত্র শব-ই-ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। বন্ধের পর অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর