Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবির ৫ অনুষদে নতুন ডিন নিয়োগ

কুবি করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ২২:৪৯

নিয়োগপ্রাপ্ত ৫ ডিন।

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১০৯তম ও ১১০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ডিন নিয়োগ–সংক্রান্ত গঠিত কমিটির প্রতিবেদন এবং আইন উপদেষ্টার পরামর্শের ভিত্তিতে উপাচার্য নিম্নোক্ত ৫ শিক্ষককে ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন।

নিয়োগপ্রাপ্ত ৫ জন ডিন হলেন- বিজ্ঞান অনুষদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, কলা ও মানবিক অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, সামাজিক বিজ্ঞান অনুষদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, প্রকৌশল অনুষদে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক।

বিজ্ঞাপন

নিয়োগের বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ‘আজকে ভিসি স্যারের নির্দেশে পাঁচটি ফ্যাকাল্টিতে ডিন নিয়োগ দেওয়া হয়েছে। ডিন নিয়োগে বিভাগ রোটেশনকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে পূর্বে সায়েন্স এবং সোশ্যাল সাইন্স ফ্যাকাল্টিতে ডিন নিয়োগে যে ব্যত্যয় ঘটেছে, সেটা কাটিয়ে উঠার জন্য সেই বিভাগগুলো থেকে ডিন দেওয়া হয়েছে। বিভাগ রোটেশনকে প্রাধান্য দিয়েই সামনেও ডিন নিয়োগ দেওয়া হবে।’

উল্লেখ্য,আগামী দুই বছরের জন্য নিজ নিজ অনুষদের ডিনরা দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর