Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩.১৯ বিলিয়ন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ০৯:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ৩৩ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ প্রায় ২৮ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (৩১ ডিসেম্বর) দিন শেষে দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার।

এর আগে গত ১৭ ডিসেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৭ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

এছাড়া ১১ ডিসেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার, বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। তার আগের দিন ১০ ডিসেম্বর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছিল ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে, আর বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ৯ নভেম্বর আকুর (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) বিল পরিশোধের পর দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। এর আগে ৬ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাইয়ে মে-জুন মেয়াদের আমদানি ব্যয়ের বিপরীতে বাংলাদেশ আকুকে ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল, যা ছিল সর্বশেষ বড় অঙ্কের বিল। এরপর ২০২৩ সালে পুরো বছরজুড়ে দ্বিমাসিক আকু বিল ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে ছিল।

তবে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে আকু বিল আবার বাড়তে শুরু করে। চলতি বছরের মে-জুন মেয়াদে আকু বিলের পরিমাণ পৌঁছায় প্রায় ২ বিলিয়ন ডলারে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

উল্লেখ্য, ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসক্যাপ) আকু প্রতিষ্ঠা করে। ইরানের তেহরানভিত্তিক এই সংস্থার মাধ্যমে ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ মোট ৯টি দেশের আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করা হয়।

সারাবাংলা/এসএ/এমপি
বিজ্ঞাপন

সিলেটে বাসচাপায় মা-মেয়ে নিহত
১০ অক্টোবর ২০২৬ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর