Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সারাবাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কমিউনিটি ব্যাংক।

‘রূপান্তর, প্রবৃদ্ধি ও স্থায়িত্ব’- এই প্রতিপাদ্য সামনে রেখে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে আধুনিক, গ্রাহককেন্দ্রিক, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিংয়ের মাধ্যমে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যাংকটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ারহোল্ডার, করপোরেট গ্রাহক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ব্যাংকিং খাতে দক্ষতা ও সেবার মানোন্নয়নের পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসা এবং মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা জরুরি।’

স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমকে আরো অর্থবহ ও জনকল্যাণমুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সিএসআর কার্যক্রম যেন কেবল আনুষ্ঠানিকতা বা প্রচারের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং এর প্রতিটি উদ্যোগ ও বিনিয়োগ যেন প্রকৃত অর্থে মানুষের সেবা, জীবনমানের উন্নয়ন এবং সমাজের দীর্ঘমেয়াদি কল্যাণে কাজে আসে। মানুষের বাস্তব প্রয়োজনকে বিবেচনায় নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নের মতো ক্ষেত্রে সিএসআর কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্ব দেন। মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখার মাধ্যমে একটি ব্যাংক তার সামাজিক দায়বদ্ধতাকে আরো শক্তিশালী করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, আমরা এমন একটি ব্যাংক গড়ে তুলতে চাই, যেখানে পরিবর্তন হবে উন্নতির চালিকাশক্তি, প্রবৃদ্ধি হবে মানুষের ও ব্যবসার সম্ভাবনা তৈরির মাধ্যম এবং সাসটেইনেবিলিটি হবে দীর্ঘমেয়াদি আস্থার ভিত্তি।

সভাপতির বক্তব্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ও আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) মো. আলী হোসেন ফকির বলেন, কমিউনিটি ব্যাংকের অগ্রযাত্রায় শেয়ারহোল্ডারদের আস্থা, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দিকনির্দেশনা এবং গ্রাহক ও স্টেকহোল্ডারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যাংকিং খাতের পরিবর্তনশীল বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তি, ডিজিটাল সেবা, গ্রাহকের পরিবর্তিত প্রত্যাশা এবং অর্থনীতির নতুন বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে কমিউনিটি ব্যাংককে আরো দক্ষ, উদ্ভাবনী হতে হবে। তিনি বলেন, আমরা শুধু একটি ব্যাংক বড় করতে চাই না; আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যার সঙ্গে মানুষের আস্থা, ব্যবসার সম্ভাবনা এবং দেশের অগ্রগতি একসূত্রে যুক্ত।

অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন এবং স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান। বক্তারা ব্যাংকের সুশাসন, দায়িত্বশীল ব্যাংকিং, আর্থিক শৃঙ্খলা, গ্রাহকসেবা এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকিং খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের দুটি নতুন পণ্য ‘‌কমিউনিটি বাইক লোন’ ও ‘কমিউনিটি স্বপ্নের বাড়ি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশ পুলিশের এএসআই পদ থেকে ইন্সপেক্টর এবং সমমর্যাদার নিশ্চয়তাপ্রাপ্ত সদস্যদের জন্য চালু করা ‘‌কমিউনিটি বাইক লোন’ ব্যক্তিগত ও দাপ্তরিক চলাচলের প্রয়োজন মেটাতে মোটরসাইকেল ক্রয়ের বিশেষ ঋণসুবিধা। অন্যদিকে, ‘কমিউনিটি স্বপ্নের বাড়ি’ মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিত একটি আবাসন ঋণসুবিধা। নতুন দুটি পণ্য মানুষের বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থিক সমাধান প্রদানে কমিউনিটি ব্যাংকের গ্রাহককেন্দ্রিক অঙ্গীকারের প্রতিফলন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সাফল্যকে স্বীকৃতি দিতে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। সেরা করপোরেট ক্লায়েন্ট, সেরা ব্রাঞ্চ/সাব-ব্রাঞ্চ এবং সেরা কর্মী হিসেবে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলামসহ অনেকে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর