Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেনোভোর কমপ্যাক্ট ডেস্কটপের নতুন সংযোজন আইডিয়াসেন্টার মিনি

‎ ‎ ‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৫

ঢাকা: দেশের প্রযুক্তি পণ্যের বাজারে লেনোভোর কমপ্যাক্ট ডেস্কটপের নতুন সংযোজন নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড। লেনোভোর ৯১বি২০০৩৩এইচএ মডেলের আইডিয়াসেন্টার মিনি ডেস্কটপটি আধুনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি। এটি প্রফেশনাল ব্যবহারকারীদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে।

‎সোমবার ৯ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আইডিয়াসেন্টার মিনি ডেস্কটপ একটি ছোট আকারের ডেস্কটপ কমপিউটার, যা আধুনিক অফিস ও বাসাবাড়ির সীমিত জায়গায় ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ইন্টেল কোর আইফাইভ-২১০এইচ প্রসেসর, যা সর্বোচ্চ ৪.৮ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। ৮ কোর ও ১২ থ্রেডের এই প্রসেসর মাল্টিটাস্কিং এবং ডেটা প্রসেসিং কাজে কার্যকর পারফরম্যান্স প্রদান করে।

‎মিনি ডেস্কটপটিতে ৮ জিবি ডিডিআর৫ র‍্যাম (৩২ জিবি পর্যন্ত বর্ধিত করা যায়) এবং ৫১২ জিবি পিসিএলই জেন ৪ এসএসডি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে স্টোরেজ বাড়ানোর প্রয়োজন হলে, এতে থাকা বিল্ট-ইন এম.২ স্লট ব্যবহার করে সহজেই অতিরিক্ত স্টোরেজ যুক্ত করা যাবে।

‎কানেক্টিভিটির দিক থেকেও আইডিয়াসেন্টার মিনি ডেস্কটপটিতে রয়েছে আধুনিক সব সুবিধা। এতে ইউএসবি টাইপ-সি, ইউএসবি টাইপ-এ, থান্ডারবোল্ট, এইচডিএমআই ২.১, ভিজিএ এবং ২.৫ জিবিই ল্যান পোর্ট যুক্ত করা হয়েছে। ওয়্যারলেস সংযোগের জন্য ওয়াই-ফাই ৬ই এবং ব্লু-টুথ ৫.৩ সাপোর্ট রয়েছে। লুনা গ্রে রঙের এই ডেস্কটপটির ওজন মাত্র ১.৮ কেজি, যা সহজে বহনযোগ্য এবং ছোট জায়গায় স্থাপনযোগ্য। ডিভাইসটি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও হোম অফিস ব্যবহারের জন্য উপযোগী।

‎লেনোভো আইডিয়াসেন্টার মিনি ডেস্কটপটি তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ বর্তমানে গ্লোবাল ব্যান্ডের ওয়েবসাইটসহ অনুমোদিত ডিলারদের মাধ্যমে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।


বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর