Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবার খামেনির সমর্থনে রাজপথে হাজারো মানুষ, যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬ ২২:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে চলমান অস্থিরতার মধ্যে বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়ে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে পাল্টা বিক্ষোভ ও বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) আল-জাজিরা ও ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে সোমবার দেশটির হাজার হাজার মানুষ সরকারের সমর্থনে রাস্তায় নামে। তেহরানের এঙ্গেলাব স্কয়ারে আয়োজিত বড় আকারের সমাবেশে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন।

বিজ্ঞাপন

এ ছাড়া কেরমান, জাহেদান, বিরজান্দ এবং সেমনান প্রদেশের শাহরুদে বড় ধরনের জমায়েত ও শোকমিছিল অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই জনস্রোতকে ‘আমেরিকান-জায়নিস্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনতার অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার এক বিবৃতিতে দাবি করেন, দেশের সার্বিক পরিস্থিতি এখন ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে। চলমান অস্থিরতায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের ভিডিও ফুটেজসহ বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে। আটককৃতদের স্বীকারোক্তি শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ডিসেম্বরে উচ্চ মূল্যস্ফীতি ও ভর্তুকি সংস্কারের প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। যা পরবর্তী সময়ে সহিংসতায় রূপ নেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে, এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪৯০ জনই বিক্ষোভকারী। এ ছাড়া এখন পর্যন্ত ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে সংস্থাটি দাবি করেছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর