Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ ২০২৬ ০০:০৮ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১০:৫২

সৌদি আরবের আবাসিক কমপাউন্ডে হামলা। ছবি: সংগৃহীত

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক। এ ঘটনায় আহত ১২ জন সবাই বাংলাদেশি বলে জানা গেছে।

সৌদি আরবের আল-খার্জ গভর্নরেট এলাকার একটি আবাসিক কমপাউন্ডে এ হামলার ঘটনা ঘটে।

রোববার (৮ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স দেশটির সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য জানিয়েছে।

সিভিল ডিফেন্স এজেন্সি বিবৃতিতে জানায়, নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তারা সবাই বাংলাদেশের নাগরিক।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল-খারজসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববারের প্রাণহানির ঘটনাটিও ওই আল-খারজ এলাকাতেই ঘটেছে।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এর জেরে ইরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পালটা হামলা শুরু করে।

এর আগে গত মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাত-এর মার্কিন কনস্যুলেট লক্ষ্য করেও ড্রোন হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর