Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরমুজ খুলে দিলেও ইরানের ওপর বন্দর অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬ ২১:১০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০০:২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি সই না হওয়া পর্যন্ত দেশটির ওপর বন্দর অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৭ এপ্রিল) হোয়াইট হাউজ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বর্তমানে হরমুজ প্রণালি বাণিজ্যিক কার্যক্রমের জন্য ‘সম্পূর্ণ খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত’। তবে ইরানের ক্ষেত্রে মার্কিন বন্দর অবরোধের কোনো পরিবর্তন হবে না বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘ইরানের ক্ষেত্রে প্রযোজ্য নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে, যতক্ষণ না আমাদের সঙ্গে ইরানের লেনদেন বা সমঝোতা শতভাগ সম্পন্ন হয়।’

তবে তিনি এই প্রক্রিয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করে যোগ করেন, আলোচনার অধিকাংশ পয়েন্ট বা শর্তাবলী ইতোমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। ফলে অবশিষ্ট কাজগুলো খুব দ্রুতই সম্পন্ন হবে বলে তিনি বিশ্বাস করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর