Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যুদ্ধাসক্ত’ ইসরায়েলকে আর রক্তপাতের সুযোগ দেওয়া যাবে না: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
৫ জুলাই ২০২৬ ১১:৩৫

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি: রয়টার্স

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের ‘যুদ্ধাসক্ত’ সরকারকে এই অঞ্চলে আবারও রক্তপাত করার সুযোগ দেওয়া যাবে না।

শনিবার (৪ জুলাই) দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইস্তাম্বুলে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনাদোলু এজেন্সি।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘বর্তমান যুদ্ধাসক্ত ইসরায়েলি সরকারকে আমাদের ভূখণ্ডকে আবারও বারুদ ও রক্তের গন্ধে ডুবিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘তুরস্ক এমন একটি পরিবেশ চায় যেখানে এই অঞ্চলের সকল মানুষ, তাদের ধর্ম নির্বিশেষে, শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারে।’

বিজ্ঞাপন

এরদোয়ান বলেন, ‘আঞ্চলিক দেশগুলোর সদিচ্ছা ও অবদান ছাড়া কোনো সমাধানই স্থায়ী হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদার করার জন্য ভ্রাতৃপ্রতিম দেশগুলোর, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সংহতি রেখে কাজ করে যাব।’

এরদোয়ান বলেছেন, ‘ইস্তাম্বুলে শরিফ ও তার প্রতিনিধিদলকে আতিথ্য দিতে পেরে তিনি আনন্দিত এবং পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শুক্রবারের বাস দুর্ঘটনায় নিহত ৪০ জনের ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন।’

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘আমাদের অঞ্চলে উত্তেজনা কমাতে এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে অবদান রাখবে এমন প্রতিটি পদক্ষেপকে আমরা বিশেষভাবে সমর্থন করেছি এবং করে যাব।’

তিনি আরও বলেন, ‘তুরস্ক এই (ইরান-যুক্তরাষ্ট্র) চুক্তি বানচাল করার ইসরায়েলি প্রচেষ্টার ওপর কড়া নজর রাখছে’

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর