Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৮:৪৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৯:৪৯

কারাগারে পাঠানো দুই ব্যক্তি।

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে চাঁদাবাজির মামলায় দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) আবুল বাশার সিকদার ও তার চাচাতো ভাই মো. রাকিব সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জামিন আবেদন করে আদালতে হাজির হলে ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ. এম. কবির হোসেন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি আমলী আদালতের জিআরও মো. এনামুল হক। কারাগারে যাওয়া আবুল বাশার সিকদার নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মো. নেছাহার সিকদারের ছেলে। তার চাচাতো ভাই মো. রাকিব সিকদার একই গ্রামের আমির আলি সিকদারের ছেলে।

বিজ্ঞাপন

মামলার বরাত দিয়ে জিআরও মো. এনামুল হক জানান, নলছিটির তিমিরকাঠি গ্রামের ব্যবসায়ী সুমন খন্দকার সোহেলের কাছে আসামিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে ২০২৫ সালের ৯ অক্টোবর তাকে, তার ভাই বাহারুল খন্দকার ও আকিব বিশ্বাসকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় সুমন খন্দকার সোহেল বাদী হয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর নলছিটি থানায় মামলা করেন।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত কর্মকর্তা এসআই করুণ বিশ্বাস আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর