Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

স্টাফ করেসপন্ডেট
৩০ এপ্রিল ২০২৬ ১০:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, গত ৯ এপ্রিল আদেশ দেওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আবেদনের পর তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। সব মিলিয়ে অভিযোগ গঠন নিয়ে আদেশ দুইবার পিছিয়েছে।

বিজ্ঞাপন

গত ১১ মার্চ আসামিদের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী অব্যাহতির আবেদন করেন। তার দাবি ছিল, প্রসিকিউশন তাদের বিরুদ্ধে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং কোনো হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতারও প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, গত ২ মার্চ প্রসিকিউশন অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করে। শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন বিভিন্ন উসকানিমূলক ভূমিকা পালন করেন। তাদের প্ররোচনায় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারি করা হয়। ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

মামলায় রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যার অভিযোগসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর