Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈধ উৎস থাকলে নগদ টাকা বহনে সীমা নেই: ইসি সচিব

‎স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভোটের সময় নগদ টাকা বহনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সীমা নেই বলে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। টাকার সঠিক উৎস এবং ব্যবহারের বৈধতা প্রমাণ করতে পারলে বড় অংকের অর্থ বহনেও আইনি কোনো বাধা নেই।
‎
‎বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
‎
‎ইসি সচিব বলেন, ‘টাকা যদি বৈধ হয় এবং এর সঠিক উৎস দেখানো যায়, তবে তা বহনে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত প্রয়োজনে যে কেউ যেকোনো পরিমাণ টাকা বহন করতে পারবেন। টাকার উৎস ও ব্যবহারের বৈধ খাত থাকলে ৫০ লাখ কেন, প্রয়োজনে ৫ কোটি টাকা বহন করলেও কোনো আইনি জটিলতা হওয়ার কথা নয়।’
‎
‎তবে নির্বাচনের সময় অর্থের অপব্যবহার রোধে কমিশন সতর্ক রয়েছে বলে জানান সচিব। তিনি উল্লেখ করেন, ‎বহনকৃত অর্থ যদি নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তবে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
‎
‎টাকার উৎস অবৈধ হলে বা কোনো অসাধু উদ্দেশ্যে ব্যবহৃত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
‎
এদিকে, বুধবার দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। মূলত এই ঘটনার প্রেক্ষিতেই নির্বাচনের সময় টাকা বহনের বিধান নিয়ে সচিবের কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ বর্তমানে ওই টাকার উৎস এবং গন্তব্য খতিয়ে দেখছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

নিয়োগ নিচ্ছে ব্র্যাক
১১ অক্টোবর ২০২৬ ১২:৪৪

আরো

সম্পর্কিত খবর