Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আজ জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী তার তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বিকেলে তিনি জামায়াতের এই ইফতার মাহফিলে যোগ দেবেন।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন।

বিজ্ঞাপন

পাশাপাশি জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে সপরিবারে এই মাহফিলে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছেন। ইফতার মাহফিলে রাজনৈতিক অঙ্গনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর