Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতির পার্লামেন্টে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই: হাসনাত

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১২:০৫

কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ঢাকা: কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতির পার্লামেন্টে ভাষণ দেওয়ার কোনো নৈতিক ভিত্তি নেই।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবন-এ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন এবং তিনি ফ্যাসিবাদের দোসর। জুলাইয়ের হত্যাযজ্ঞে তিনি সহায়তা করেছেন। তাই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত এই পার্লামেন্টে এসে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো নৈতিক ভিত্তি নেই।

রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দলগত বা সাংগঠনিকভাবে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে আলোচনা করা হবে।

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, তারা একটি কার্যকর সংসদ চান এবং জাতির বিভিন্ন সমস্যার সমাধান যেন সংসদ থেকেই উঠে আসে এটাই তাদের প্রত্যাশা।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আমলে অলসতা দূর করার উপায়
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর