Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৪:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশে টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিসেফ। এ প্রেক্ষাপটে একটি সতর্কবার্তা জারি করেছে সংস্থাটি।

সংস্থাটি বলছে, যেসব তথ্যকে বর্তমান পরিস্থিতির প্রতিফলন হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেগুলো আসলে এক বছর আগের একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে নেওয়া। ফলে এগুলো দেশের বিদ্যমান টিকাদান পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বার্তায় ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশে শিশুদের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ খাতে অগ্রগতি ধরে রাখতে সরকার ও অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বার্তায় বলা হয়েছে, ইউনিসেফের লক্ষ্য-প্রতিটি শিশুকে জীবনরক্ষাকারী টিকার আওতায় নিয়ে আসা।

বিজ্ঞাপন

এ বিষয়ে সঠিক ও হালনাগাদ তথ্য নিশ্চিত করতে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষকে উৎস ও সময়কাল যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

সারাবাংলা/একে/ইআ