Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পুলিশের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৩:১৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি, কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদফতরের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে মুহাম্মদ রহমত উল্লাহ, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, মো. আকতার হোসেন এবং শাহরিয়ার আল মামুনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে ড. এলিজা শারমীনকে এপিবিএন-এর পুলিশ সুপার এবং মোহাম্মদ শাহজাহান মিয়াকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর