Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ ডিসেম্বর অথবা নতুন বছরেই চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৩:২৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৫:০০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

ঢাকা: চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবস অথবা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানকে যেকোনো মূল্যে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। বিমানকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আগামী বাজেট ঘোষণার পরপরই কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

থার্ড টার্মিনাল চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং বছরের শেষ নাগাদ এটি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর কিংবা নতুন বছরের শুরুর দিকেই এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হতে পারে।

এ ছাড়া বিমানবহর সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী জানান, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং থেকে নতুন করে ১৪টি উড়োজাহাজ কেনা এবং কিছু বিমান লিজ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় কাজ করা হচ্ছে।

দেশের পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক ও আকর্ষণীয় করে তুলতে সরকার পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেল বাস্তবায়নের পরিকল্পনা নিয়েও কাজ করছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর