Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

১০ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে: তথ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১৩:১৩

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ঢাকা: আগামী ১০ মাসের মধ্যে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো ধাপে ধাপে সম্পন্ন করার একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে আয়োজিত এক এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

মন্ত্রিপরিষদ বিভাগে সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্টের (কমপ্লায়েন্স ও পারফরমেন্স অডিট) ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশ সংক্রান্ত তথ্য অবহিতকরণ এবং সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, আমাদের সরকার এবং স্থানীয় সরকার বিভাগ বর্তমানে অত্যন্ত নিবিড়ভাবে যৌথভাবে কাজ করছে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্বাচনগুলো সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়। নির্বাচনগুলো ধাপে ধাপে আয়োজনের মাধ্যমে আমরা একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়া নিশ্চিত করতে চাই।

বিজ্ঞাপন

ডা. জাহেদ উর রহমান জানান, রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে আমরা একটি বিশেষ উদ্যোগের কথা জানিয়েছি। বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ফুটপাতের ভাসমান ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য এলাকাভিত্তিক ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা আমরা শুরু করেছি। প্রাথমিকভাবে আমরা দুই হাজার ৫০০ জনকে এই পরিচয়পত্র দিয়েছি। আমাদের মূল লক্ষ্য হলো ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের হাঁটাচলা নির্বিঘ্ন করা, তবে একইসঙ্গে প্রান্তিক মানুষের ব্যবসার দিকটিও আমাদের নজরে রয়েছে।

তিনি আরও বলেন, এই ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের সঠিকভাবে শনাক্ত করা এবং তাদের একটি নির্দিষ্ট সময়ের পর ফুটপাত ছেড়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা। যদি কেউ আমাদের এই নিয়ম অমান্য করে বারবার ফুটপাতে ফিরে আসার চেষ্টা করে, তবে ডিজিটাল ডেটাবেজ ব্যবহারের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য অনেক সহজ হবে।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে এবং শহরের শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। সরকারের বিভিন্ন অডিট রিপোর্টের সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে আমাদের স্বচ্ছতা বজায় রাখছি এবং সেই লক্ষ্যেই আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর