Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাম ও হামের উপসর্গে আরও ৬ মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১৬:৪০ | আপডেট: ৬ মে ২০২৬ ০৮:৩৮

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৪৫ শিশু।

মঙ্গলবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ২ জন নিশ্চিত হামে এবং সন্দেহজনক হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪৫৬ শিশুর মধ্যে নিশ্চত হামে ২৫৯ শিশু এবং সন্দেহজনক হামে ১১৮৬ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৭৯ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৫৭২৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ হাজার ৮৩১ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২৬ হাজার ৩৬৮ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৩১৭ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ২৬৩ জন এবং নিশ্চিত হামে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর