Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট পদ্ধতি দেখতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে ইসির প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ২৩:৩১

ঢাকা: দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠেয় এ নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণে ইসির ৩ কর্মকর্তা অংশ নেবেন।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আধুনিক ও উন্নত নির্বাচনি ব্যবস্থাপনা সরেজমিনে দেখে অভিজ্ঞতা অর্জনই এই সফরের মূল লক্ষ্য।

রোববার (১০ মে) নির্বাচন কমিশনের কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের সই করা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে তিন কর্মকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তারা হলেন, ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং সিইসির একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।

কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন তাদের সব ব্যয় বহন করবে। তারা ২৭ মে দেশ ছাড়বেন এবং ফিরবেন ৭ জুন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের আগামী এক বছরের মধ্যে প্রায় ৪ হাজারেরও বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশের নির্বাচন পরিচালনা পদ্ধতি, প্রযুক্তি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের আসন্ন ভোট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।