Monday 27 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইসির তালিকা প্রকাশ
সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ প্রার্থী যারা

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ২২:১৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২২:৩৬

ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বৈধ ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (২৭ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান তালিকা প্রকাশের বিষয়টি জানান। তিনি বলেন, ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন (এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বাদে, তিনি ১৯ মিনিট পর মনোনয়ন জমা দিয়েছিলেন)। এদের মধ্যে বিএনপি জোটে ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন বৈধ প্রার্থীর ও স্বতন্ত্রদের জোটের এক প্রার্থীসহ মোট ৪৯ জনের মনোনয়ন বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে  তালিকা প্রকাশ করা হয়েছে।

‎বিএনপির ৩৬ বৈধ প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

‎জামায়াত জোটের ১২ বৈধ প্রার্থী হলেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি: মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম।

‎এছাড়া স্বতন্ত্র জোটের বৈধ প্রার্থী হচ্ছেন সুলতানা জেসমিন।

‎এদিকে সরকারি চাকরি থেকে ইস্তফার ৩ বছর পার না হওয়ায় জামায়াত জোটের ও এনসিপি’র নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এতে জামায়াত জোটের ১৩টি আসনের মধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে জোটের একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

বিজ্ঞাপন

‎‎তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ এপ্রিল।

‎ ‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর