Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লেবাননে নিহত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ০৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলায় তারা নিহত হন। বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।

এর আগে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

দূতাবাস জানিয়েছে, দুজনের মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম।

 

সারাবাংলা/একে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর