Tuesday 23 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. জাহেদ’র ফেরত আসা নিয়ে মুখ খুলল ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৬ ১৯:৪৯ | আপডেট: ২৩ জুন ২০২৬ ২০:০৯

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: এক সপ্তাহের বেশি সময় পার হওয়ার পর দিল্লি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের ফেরত আসা নিয়ে মুখ খুলেছে ভারত।

মঙ্গলবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘জাহেদ উর রহমান তার ব্যক্তিগত বেসরকারি (প্রাইভেট) পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন। তার সার্ক ভিসা ছিল। ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছেন এবং তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যদিও তিনি বৈঠকে যোগ না দিয়ে ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৪ জুন ভারতে একটি সম্মেলনে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান জাহেদ উর রহমান। তবে সেখানে পৌঁছালে তিনি ইমিগ্রেশনের বাধার মুখে পড়েন। দিল্লি বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বসে থাকতে হয়।

যদিও বাংলাদেশ হাইকমিশনসহ নানা পক্ষের তৎপরতায় তাকে শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে শেষপর্যন্ত ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। পরবর্তী সময়ে এই ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদপত্র তার হাতে তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জাহেদ উর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। তার পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমান।