Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাইবার নিরাপত্তা ও সক্ষমতা যাচাইয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ইসির বৈঠক সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৯:৪৯

ঢাকা: নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে সিস্টেম ম্যানেজারের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হবে।

রোববার (২৮ জুন) ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমান ওয়েবসাইটটিকে আধুনিকায়ন করার লক্ষ্যে নতুন একটি সাইটে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এই পরীক্ষাধীন ওয়েবসাইটের রিডিজাইন, হালনাগাদ ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবেই মূলত ফাংশনাল, সিকিউরিটি এবং লোড টেস্টিং সম্পন্ন করার জন্য এই সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

গুরুত্বপূর্ণ এই বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, ওয়েবসাইটটির টেস্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিনিধিরা এবং ওয়েবসাইট ডেভেলপার প্রতিষ্ঠান ‘রাইজআপ ল্যাবস’ (Riseup Labs)-এর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক!
৩ অক্টোবর ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর