Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৭:৫৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টাঙ্গাইল: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষকরা সব সেবা পাবেন।’

শনিবার (৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আগবিক্রমহাটীতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘আমরা তারেক রহমানের নির্দেশে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এতে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তারা বিএনপিকে ভোট দিয়ে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে একটি স্থিতিশীল সরকার দেখতে চায়। বাংলাদেশের মানুষ মনে করছে আগামী দিনে এই দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রাণিক বাংলাদেশ পাব। যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত তরফদার, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপি’র সভা আজগর আলী প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর