Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জুলাই আন্দোলনে শহিদ চিকিৎসক ডা. সজীবের বাবাকে তারেক রহমানের উপহার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২২:১৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জুলাই আন্দোলনে শহিদ চিকিৎসক ডা. সজীব সরকারের অসুস্থ মায়ের জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৭ অক্টোবর) মৌচাকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম শহিদ ডা. সজীবের বাবার কাছে এ স্বাস্থ্য উপকরণ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ডা. আহমেদ সামি আল হাসান ইমন, ডা. সাইফুল ইসলাম বাদশা, ডা. মমিন আনসারী, ডা. মিজানুর রহমান, মুসরিকসহ অন্যরা।

শহিদ পরিবারটিকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে ডা. রফিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন তিনি।

বিজ্ঞাপন

শহিদ ডা. সজীবের বাবা হালিম সরকার বলেন, আমার ছেলে শহিদ হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এর আগে তিনি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। এ সহযোগিতা আমার পরিবারটি বেঁচে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শহিদ ডা. সজীবের মা দীর্ঘ ১ বছর যাবত শয্যাশায়ী। তাকে ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর