Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দিনাজপুর-৬
মনোনয়নপত্র সংগ্রহ করলেন এবি পার্টির সানী আব্দুল হক

লোকাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হিলি: উৎসবমুখর পরিবেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হক।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তানভীর আহমেদ ও নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব মো. ওয়াহেদুজ্জামান আশিক।

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান আলী চৌধুরী তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

মনোনয়নপত্র সংগ্রহের সময় এবি পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- এবি পার্টির দিনাজপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো.গোলাম সরওয়ার, নবাবগঞ্জ উপজেলার সহকারী সদস্য সচিব মো.শফিকুল ইসলাম ও মো.মনিরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা সমন্বয়ক মো.জালাল উদ্দিন, হাকিমপুর উপজেলা সদস্য সচিব মো.আনোয়ার মেহফুজ এবং জেলা যুব পার্টির সাংগঠনিক সম্পাদক মো.আব্দুর রহিম।

এছাড়াও মাহমুদপুর ইউনিয়ন সদস্য সচিব মো. জিল্লুর রহমান, ঘোড়াঘাট উপজেলা সদস্য সচিব মো. সোহরাব হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আজাদুল্লাহ মিয়া এবং ছাত্রপক্ষের রায়হান কবিরসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতৃবৃন্দ জানান, দিনাজপুর-৬ আসনের সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে ব্যারিস্টার সানী আব্দুল হক এবি পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন