Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের পরিবর্তে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসন থেকে নির্বাচন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর আসন পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে এনসিপির মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছিলেন এবং সেখানে তার নির্বাচনি প্রস্তুতিও ছিল চূড়ান্ত পর্যায়ে। তবে শেষ মুহূর্তে ঢাকা-৮ আসন বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘‘আমি ঢাকা-১৮ আসনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমাদের এই ১০-দলীয় জোটটি একটি কৌশলগত জোট। বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এবং জোটের সমন্বিত সিদ্ধান্তের কারণেই আমি এখন ঢাকা-৮ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই জোটটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ‘কৌশলগত ঐক্য’।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর