Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে আমি অপরাধী: আসিফ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা: সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একদল ভক্ত দুর্নীতি দমন কমিশনে (দুদক) ‘মব’ সৃষ্টি করে অভিযোগ জমা দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘সাকিব আল হাসানকে খেলতে না দেওয়া যদি অপরাধ হয়, তবে আমি সেই অপরাধে অপরাধী।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে এনসিপি আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি চ্যালেঞ্জ ছুড়ে আসিফ বলেছেন, দুদকে তার বিরুদ্ধে করা কোনো অভিযোগ যদি প্রমাণিত হয়, তবে তিনি যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছেন।

বিজ্ঞাপন

সাবেক এই অন্তর্বর্তীকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলতে না দেওয়ার বিষয়টি কেন্দ্র করেই তার ভক্তরা ক্ষুব্ধ হয়ে দুদক কার্যালয়ে ভিড় করেন এবং অভিযোগ দাখিল করেন। আসিফ মাহমুদের ভাষ্যমতে, ‘সাকিব আল হাসানকে খেলতে না দেওয়া যদি অপরাধ হয়, তবে আমি সেই অপরাধে অপরাধী।’

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। সেখানে তারা সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ আরও বলেন, এনসিপি মূলত নাগরিক সমস্যা সমাধানের মাধ্যমেই দেশে নতুন ধারার রাজনীতির বিনির্মাণ করতে চায়। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তাদের নিয়মিত গণসংযোগ কর্মসূচি চলছে। ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের লক্ষ্য নিয়ে দলটি মাঠ পর্যায়ে কাজ করছে।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা সাধারণ মানুষের সমস্যা সমাধানে নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

ভূমিকম্পে কাঁপল দেশ
৭ জুন ২০২৬ ২৩:৫৫

আরো

সম্পর্কিত খবর