Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৩:৫৯

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির।

ঢাকা: সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের কৃষকদের বাঁচাতে এবং বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই আবেদন জানান।

চিঠিতে তিনি উল্লেখ করেন যে, হাওর পাড়ের মানুষের একমাত্র ফসলের ওপর জীবন নির্ভরশীল হলেও বর্তমানে জলাবদ্ধতার কারণে সেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে অনেকেই এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন, তবে তা পর্যাপ্ত হচ্ছে না।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে শিশির মনির বলেন, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। তিনি প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে করে একবার এলাকাটি সরেজমিনে পরিদর্শন করার আহ্বান জানান এবং প্রয়োজনে এই কাজে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের নিয়োজিত করার পরামর্শ দেন। তিনি বিশ্বাস করেন, বর্তমান প্রশাসনের কার্যকর পদক্ষেপ এই সংকট থেকে কৃষকদের মুক্তি দিতে পারে।

জামায়াতের এই নেতা আরও উল্লেখ করেন যে, দিরাই-শাল্লা এলাকায় অপরিকল্পিত বাঁধের কারণে অনেক ক্ষতি হচ্ছে, তাই সেখানে ব্যাপক হারে খাল খনন করা প্রয়োজন। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির প্রশংসা করে তিনি জানান, তার এলাকা শাল্লা উপজেলার দৌলতপুরের মানুষের জন্য এটি অত্যন্ত জরুরি।

চিঠির শেষে তিনি আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী কৃষকদের এই আর্তনাদ আমলে নিয়ে দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর