Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৪:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশালে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে ফের গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

খালেদ খান রবিন বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১৪ মে) বিকেলে নগরীর আমতলার মোড় এলাকায় জনতা খালেদ খান রবিনকে আটক করে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

বিজ্ঞাপন

পরে তাকে ধরতে নগরীসহ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ভোরে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনজে