Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ু দূষণে ৩য় স্থানে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১০:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুই দিন ধরে বৃষ্টি হলেও ঢাকার বাতাসে কমছে না দূষিত বায়ুকণার পরিমাণ। বরং গত দুইদিনের তুলনায় শুক্রবার (১৬ মে) দূষণের অবস্থার অবনতি হয়েছে।

বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) শুক্রবার (১৬ মে) সকাল ৮টা ২০ মিনিটের রেকর্ডে দেখা যায়, ঢাকার বায়ুমান ১৮৪, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। বুধবার (১৪ মে) ঢাকার বায়ুমান ছিল ১৬৩, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

বায়ুদূষণ বেড়ে যাওয়ায় দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে।

শুক্রবার (১৬ মে) দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে আছে সেনেগালের ডাকার। শহরটির বাতাসে দূষণের মাত্রা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে আছে। একিউআই সূচকে শহরটির বায়ুমান ২১৬, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

বিজ্ঞাপন

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সারাবাংলা/এফএন/এনজে