Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৬২

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ৬৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৫৮ জন আসামি এবং অন্যান্য ঘটনায় ৬০৪ জন গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১৬ মে) বিকেল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৫৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬০৪ জন। অভিযানে একটি ওয়ান শুটারগান (এলজি) উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতরের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এমপি