Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদালতে নুসরাত ফারিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১০:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে রাজধানীর ভাটারা থানা থেকে তাকে আদালতে আনে পুলিশ। এদিন তার রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে, রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তার রিমান্ড চাওয়া হবে।

বিজ্ঞাপন

জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়। গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ