Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে অব্যাহতি

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ০৯:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. নূরুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৫ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক খান এবং সদস্য সচিব তুহিনুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক খান এ তথ্য নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. নূরুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ